সুবর্ণভূমি ডেস্ক
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রবিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দেশের বেশ কয়েকজন সাবেক শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও হাইপ্রোফাইল ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।
এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন গণমাধ্যমের পরিচিত মুখ একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক ও গবেষক শাহরিয়ার কবীর।