যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে হাজার বোতল ভারতীয় সিরাপসহ তিন কারবারিকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:৩৭ পিএম
যশোরে হাজার বোতল ভারতীয় সিরাপসহ তিন কারবারিকে আটকের দাবি

যশোরে পৃথক দুটি সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উইনকোরেক্স এবং স্কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটকের দাবি করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। অভিযানে মোট এক হাজার ৪৩ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।

আটক ব্যক্তিরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারিপাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২৩ বোতল উইনকোরেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।

পৃথক আরেকটি অভিযানে শার্শার চ্যাংরালী বাউন্ডারিপাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‍্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)