যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে শিক্ষককে ছুরিকাঘাত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:০৪ পিএম
নড়াইলে শিক্ষককে ছুরিকাঘাত

নড়াইল কালেক্টরেট স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

রোববার (১৯ জুলাই) দুপুর একটার দিকে নড়াইল কালেক্টরেট স্কুলে এ ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষক মো. উজির আলী(৩৪) নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে। অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন (অন্তর) নড়াইল সদর উপজেলার মাছিনদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গেছে, রোববার দুপুরে অভিভাবকরা শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। স্কুলের অফিস সহকারী রাকিব হোসেন (অন্তর) বেতন না নিয়েই বেশ কয়েকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে দুর্ব্যবহারের কারণ জানতে চান। তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী রাকিব হোসেন (অন্তর) তাকে ছুরিকাঘাত করেন। এসময় অন্য শিক্ষকরা দ্রুত ছুটে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে নড়াইল জেলা হাসাপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাকিব হোসেন (অন্তর)।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হয়েছে । অভিযুক্তকে রাকিব হোসেন (অন্তর)কে ধরতে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)