স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর-নড়াইল সড়কের নিমতলায় রোববার (১৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে আট কেজি রুপাসহ রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে বিজিবি। বাসের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর আলাইপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি অভিযানিক দল নিমতলায় যশোরমুখি একটি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায়। এসময় ওই বাসের ভেতর থেকে যাত্রী রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে থাকা একটি মোবাইল ফোনসেট ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।