যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ার এক প্রতারকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:৩০ পিএম
বাঘারপাড়ার এক প্রতারকের কারাদণ্ড

সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের দায়ে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

রোববার (১৯ জুলাই) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জসিম উদ্দীন বাঘারপাড়ার বড় খুদড়া গ্রামের বন্দে আলী বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আবু বক্কারকে সৌদি আরবে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নিজেকে শামীম পরিচয় দেন জসিম উদ্দীন। পরবর্তীতে ধর্ম আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আবু বক্কারের পরিবারের আস্থা অর্জন করেন। ২০২৪ সালের ২৫ অক্টোবর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জসিম মোট পাঁচ লাখ ৯১ হাজার ৮২৫ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে আসামি জসিম মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে আবু বক্কার ও তার স্বজনরা ২৬ ডিসেম্বর জসিমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেন।

টাকা আদায়ে ব্যর্থ হয়ে আবু বক্কার বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা আইনে এবং প্রতারণার অভিযোগে জসিমকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত জসিম কারাগারে আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)