যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০২:১১ এ এম
দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ এর পুশ-ইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) -এর দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস এলাকা দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ।

৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এইদিন অজ্ঞাতনামা একজন পুরুষ, ৩ জন মহিলা ও একজন শিশুসহ মোট পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া-সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়।

বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।

উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজিবি জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)