যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবিতে রেলপথ অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৯:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১১:৩৮ পিএম
খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবিতে রেলপথ অবরোধ

কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে প্রায় আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করেন এলাকাবাসী।

এতে কুষ্টিয়া-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে খোকসার পরিবর্তে কুমারখালী স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি স্থানান্তরের ঘোষণার প্রতিবাদে বিকেল সাড়ে ৪টা থেকে মানুষ রেলপথে অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করে তারা দাবি আদায়ের ঘোষণা দেন।

সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন আন্দোলনকারীদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে ট্রেনটি খোকসা ও কুমারখালী—উভয় স্টেশনেই যাত্রাবিরতি দেবে।

তবে আন্দোলনকারীরা তার বক্তব্যে সন্তুষ্ট হননি।

পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এবং রেলওয়ের রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

তারা আগামী সোমবারের মধ্যে পূর্বের আদেশ বাতিল করে নতুন আদেশ জারির আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)