যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিল্লির 'পার্লামেন্ট মার্চ'-এ পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:০৩ এ এম
দিল্লির 'পার্লামেন্ট মার্চ'-এ পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

দিল্লির 'পার্লামেন্ট মার্চ'-এ পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ করেছে 'দিল্লির ছাত্র-জনতার আন্দোলনের সংহতি কমিটি'।

শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর-সংলগ্ন মুজিব সড়কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিল্লিতে ছাত্র-জনতার ওপর চালানো দমন-পীড়ন গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি অবিলম্বে পুলিশি দমন-পীড়ন বন্ধ, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কর আইনজীবী এহসানুল হক সিয়াম, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, শিক্ষকনেতা খানজাহান আলী শান্ত, বাসদ নেতা উজ্জ্বল বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সমাবেশের বক্তব্যে রাজনৈতিক কর্মী খবির শিকদার বলেন, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ন্যায্য আন্দোলনের ওপর দমন-পীড়ন কোনো দেশের জনগণের সংগ্রামকে থামিয়ে রাখতে পারে না। দিল্লির ঘটনাকে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে দেশে-বিদেশের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানিয়ে পুলিশি দমন-পীড়ন ও নির্বিচার গ্রেপ্তার বন্ধ, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে সংহতি কমিটির পক্ষ থেকে আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি অব্যাহত সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে সমাবেশ বিঘ্নিত হলেও অংশগ্রহনকারীরা রাস্তার পাশে দোকানপাটের শেডে দাঁড়িয়ে সমাবেশের কাজ চালিয়ে যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)