যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায়ে মাদকবিরোধী বিক্ষোভ-সমাবেশ

সাতক্ষীরা  প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৯:৪৫ পিএম
সাতক্ষীরায়ে মাদকবিরোধী বিক্ষোভ-সমাবেশ

'মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়বোই' এই স্লোগান নিয়ে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। মধুমালারডাঙ্গি আবাসিক এলাকার সাধারণ জনগণের উদ্যোগে শুক্রবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার ২৪ জুলাই জুম্মার নামাজের পর মিছিলটি মধুমালারডাঙ্গি আবাসিক এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় শেষ হয়। সেখানে মধুমালারডাঙ্গি উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় মসজিদের সেক্রেটারি নূরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিকুর দৌলা সাগর, জামায়াত নেতা অ্যাড. আবু বকর সিদ্দিক, স্থানীয়দের মধ্যে আব্দুর রাজ্জাক, মিয়ারাজ হোসেন, আনছার আলী, আব্দুল জব্বার, আখতারুজ্জামান, মিজানুর রহমান, আব্দুস সেলিম, ময়নাসহ আরো অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকার প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক স্থানগুলোতে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকাণ্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদককে 'না' বলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত মধুমল্লারডাঙ্গী এলাকায় স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দ একত্রে মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারিসহ এর সাথে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি এলাকা ছাড়ার ঘোষণা দেন। এরই জের ধরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সাতক্ষীরা পৌরসভাসহ আসপাশের উপজেলা শহর গ্রামজুড়ে যুবকরা এমন প্রতিবাদ সমাবেশ করে আসছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)