যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনচেষ্টা প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১১:১৬ এ এম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:০৮ পিএম
মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনচেষ্টা প্রতিহত করলো বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ছয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুশ-ইনচেষ্টার শিকারদের মধ্যে চার পুরুষ ও দুই নারী ছিলেন। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেইট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ছয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিজিবি জানায়, বাংলাদেশে ঢোকার আগেই বিষয়টি সামন্তা বিওপি টহল দলের নজরে আসে। টহলদল তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ছয় ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)