যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন, যশোর’ এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত চৌধুরী কিচেনস এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ) ও হাজী মো. সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস), যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. আব্দুল্লাহ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার, কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা, প্রচার সম্পাদক মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস এবং সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী।
সভায় নবনির্বাচিত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নাগরিক অধিকার আন্দোলন, যশোরকে সর্বস্তরের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ও সক্রিয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।
তিনি বলেন, যশোরের নাগরিক অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের যৌক্তিক দাবি আদায়ে সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে।