যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে আগুনে দোকান ও ট্রাক পুড়েছে, কোটি টাকার ক্ষতি

মহেশপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ১১:২১ এ এম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০২:৫৪ পিএম
মহেশপুরে আগুনে দোকান ও ট্রাক পুড়েছে, কোটি টাকার ক্ষতি

ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডসংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাতের আঁধারে কষ্টার্জিত সম্বল ও স্বপ্ন এভাবে ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। আকস্মিক এই ঘটনায় ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশপুর পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রকাশ করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও পৌর জামায়াতের আমীর নওফেল প্রমুখ। সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)