কয়রা (খুলনা) সংবাদদাতা
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে র্যালি চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করেছে আইইউসিএন সংস্থা।
সভায় বক্তব্য রাখেন নলিয়ান স্টেশন কর্মকর্তা আল আমিন, বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন, কালাবগী স্টেশন কর্মকর্তা আঃ ছালাম, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি, আইইউসিএনের প্রতিনিধি নূর ই ওয়াজেদ লামিন, বন প্রহরী জামাল হোসেন, সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস, শিক্ষার্থী রায়হান হোসেন, মনিরা সুলতানা প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।