যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে জামায়াত এমপির বাড়ির সামনে পুলিশি টহল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৬:০৩ পিএম
যশোরে জামায়াত এমপির বাড়ির সামনে পুলিশি টহল

মঙ্গলবার যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুলের বাসভবনের সামনে বিক্ষোভ ভাঙচুরের পর আজ বুধবার সকাল থেকেই এলাকা নিস্তব্ধ এবং সুনশান অবস্থা ও পুলিশি টহল রয়েছে।

এ ঘটনায় আলোচিত মাদ্রাসাটিতে বুধবার সকালে যথারীতি শিশুদের ক্লাস হয়েছে।

মাদ্রাসার মুহতামিম কবীর হোসাইন জানিয়েছিলেন, বেলা তিনটায় জেলা প্রশাসকের সভাপক্ষে বিবদমান দুই পক্ষের সমঝোতা বৈঠকের কথা ছিল। সকাল থেকেই মাদ্রাসা ও এমপির বাড়ির সামনে টহল পুলিশ অবস্থান করছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, জেলা প্রশাসক মহোদয় দুই পক্ষকেই নিয়ে বসবেন।

তিনি জানান, গতকালকের পর আর কোনো অঘটন ঘটেনি। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুলের মেয়ে 'অসুস্থ অনন্যার' সাথে মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তার বাসভবনে হামলা ভাঙচুর এমনকি সড়ক অবরোধের মত ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ র্যাব সদস্যরা সেখানে অবস্থান করছেন।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদ আছে কবীর হোসাইন নামে এক মুহতামিমের।

ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত ও অবস্থান মেনে নিতে পারেন না এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা। তিনি প্রায় সময় সেখানে গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করেন।

গত সোমবার  সকালে এমপি কন্যা অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা খাতুন নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। তিনি ওই নারীর মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দেন। এছাড়া, নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপরও চড়াও হন অনন্যা। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মিমাংসা হয়।

তবে, মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে অনন্যা সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে সকাল ১০টার দিকে তারা একত্রিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাদের অভিযোগ, ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সব সময়ই গোলাম রছুল ও তার মেয়ে অনন্যা খারাপ আচরণ করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে সকাল বেলা ১১টার দিকে বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে গোলাম রছুলের এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধদের একাংশ তার ওপর চড়াও হয়। এ সময় তাকে মারপিটের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা এমপি গোলাম রছুল ও তার মেয়ের বিচারের দাবিতে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন।
বিক্ষোভ চলাকালে এমপি গোলাম রছুল ফেসবুক লাইভে এসে বলেন, 'তার মেয়ে বছর দশেক আগে থেকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে তার আচরণ কখনো স্বাভাবিক  থাকে, আবার কখনো ভারসাম্যহীন হয়ে পড়ে। তার মেয়ে মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে গেলে কয়েকজন অভিভাবক তাকে মারধর করেন। একপর্যায় তারা উচ্ছৃংখল লোকজনকে ডেকে এনে তার বাড়িতে হামলা চালায়।
সার্বিক ঘটনায় তিনি দুঃখ প্রকাশও করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)