নড়াইল প্রতিনিধি
নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহত শিশুর পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নিহত শিশুটির বাড়িতে গিয়ে তার পরিবারের নিকট ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আছাদুজ্জামান, জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী আকবর আলী, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল সরদার প্রমুখ।
উল্লেখ্য, ২০ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় ২১ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে অভিযুক্ত রবিউলকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।