পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সুন্দরবনের ওপর নির্ভরশীল ৩৫ জন জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। সুন্দরবননির্ভর জেলেদের জীবিকা সহায়তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই খাদ্য সহায়তা।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।