যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৭:৪৩ পিএম
দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মাদ আশরাফুল আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে যুগ্মসচিব হাসপাতালের জরুরি বিভাগ, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, প্যাথোলজি বিভাগ, রান্নাঘর, ডেন্টাল বিভাগ, এনসিডি কর্নার, গাইনি বিভাগ এবং আইএমসিআই কর্নার ঘুরে দেখেন। এছাড়া তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার বিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)