যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০১:৫২ পিএম
শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের একটি খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রঙ্গ খাতুন সাতগাছি গ্রামের ইসমাইল মণ্ডলের মেয়ে। তিনি বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রিজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)