যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রেজাল্টের আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০২:০৬ পিএম
রেজাল্টের আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ কুমার (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার খাজুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রদীপের দুই বন্ধু সজিব ও সাগর গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রদীপ চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে কিছুদিন আগে আগুনে তাদের বাড়ি পুড়ে যায়। সেই ক্ষতি সামলে ওঠার আগেই ছেলের অকাল মৃত্যুতে বাবা পূর্বাস কুমারসহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)