যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় মাদক কারবারিদের হামলায় এসআই আহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০১:০৯ পিএম
লোহাগড়ায় মাদক কারবারিদের হামলায় এসআই আহত

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। আহত এসআই মো. খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ডসংলগ্ন শ্যামলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে চার সদস্যের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা মাদক কারবারি মো. হারুন রশিদের শরীর তল্লাশি করতে গেলে সেখানে উপস্থিত হারুন, কামাল, শ্যামল, আকিদুলসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে এসআই খোকন হাওলাদারের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, এ সময় হারুন রশিদের কাছে থাকা আনুমানিক ৩০০ থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত মাদক কারবারি মো. হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে।

পরে স্থানীয়রা আহত এসআই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লাহ হিমেল বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)