যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ যেভাবে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:৪৮ এ এম
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ যেভাবে

Subornovumi ফাইল ছবি ছবি:

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

এজন্য https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে।

এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল ফোন নম্বর দিতে হবে।

পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে।

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে।

এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে দেওয়া পোর্টালের ‘হেয়’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)