যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক সন্তানদের কৃতিত্ব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৪২ পিএম
সাংবাদিক সন্তানদের কৃতিত্ব

জিহান আর্কিটেক্ট হতে চায়

বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে জিহান আন নুর রকিব। সে ভবিষ্যতে আর্কিটেক্ট হতে চায়।
প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার রকিব হোসেন স্বপন ও ব্যাংকার মনিকা পারভীন চৌধুরীর একমাত্র পুত্র সন্তান জিহান সে সবার দোয়া প্রার্থী

ইঞ্জিনিয়ার হতে চায় সাবিদুর 

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য আবিদুর রেজা খান ও গৃহবধূ নাজমুন নাহারের ছেলে সাবিদুর রেজা খান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে। সে যশোর জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। সাবিদুর রেজা খান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সাবিদুর রেজা খান জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে এবং একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

মানুষের সেবা করতে চায় মুসলিমা 

সেবাসংঘ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোছা. মুসলিমা আমিন ৪.৭৮ পেয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য রুহুল আমিন ও গৃহবধূ নূরজাহানের মেয়ে মুসলিমা আমিন ভবিষ্যতে মানুষের সেবা করতে চায়। সে সবার দোয়া প্রার্থী।

সাক্ষর ভালো মানুষ হতে চায়

যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগ অংশ নিয়ে এবার এসএসসি পরীক্ষায় মোস্তানূর রহমান সাক্ষর সন্তোষজনক ফলাফল লাভ করেছে। তার প্রাপ্ত জিপিএ-এ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা ও নূরজাহান আরা নীতির ছেলে সাক্ষর ভবিষ্যতে ভালো মানুষ হতে চায়। সে সবার দোয়া প্রার্থী।

সরণি সবার দোয়া প্রার্থী

যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাদিয়া শবনম সরণি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয় ও শামীমা আক্তার স্বপ্নার সন্তান।
সরণির পিতা শহিদ জয় জানান, সরণির মা ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেছে। মায়ের স্নেহ-ছায়া হারানোর কষ্ট বুকে নিয়েও সে পড়াশোনা চালিয়ে গেছে। এই কঠিন সময়ে তার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, আত্মীয়-স্বজন ও সকল গুরুজনের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)