যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমজ দু’বোনের জিপিএ-৫ লাভ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:৪৫ পিএম
জমজ দু’বোনের জিপিএ-৫ লাভ

সেই শিশুকাল থেকে বেড়ে উঠা একসঙ্গে, একসাথে পথচলা জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস। তাদের একই ঘরে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা এবং এসএসসির প্রস্তুতিও।

পরীক্ষা শেষে সাফল্যও যেনো একইসাথে। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস দুজনেই পেয়েছে জিপিএ-৫।

তাদের এই সাফল্যে আনন্দের বন্যা বইছে যশোর সদর উপজেলার কৈখালী গ্রামে নিজ পরিবারে।

অঙ্কিতা ও অনুসূয়ার বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস এবং মা অঞ্জলী রাণী। দুই মেয়ের এমন ফলাফলে বাবা-মায়ের আনন্দ যেনো বাঁধ মানছে না। ছোটবেলা থেকেই দুই বোন একসঙ্গে পড়াশোনা করেছে। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজন উৎসাহ পেয়েছে। পরীক্ষার প্রস্তুতির সময়ও একে অপরের সহযোগী হয়ে উঠেছিল তারা। ফল প্রকাশের পর দুজনেরই এ প্লাস পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। একইসঙ্গে দুই বোনের এমন সাফল্য স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।

অনুকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুই মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণ করুক।

শিক্ষকরা জানান, অঙ্কিতা ও অনুসূয়া নিয়মিত পড়াশোনা করত এবং পরীক্ষার প্রস্তুতিতেও তারা যথেষ্ট মনোযোগী ছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)