যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড জরিপে নিয়োগে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১০:২৬ এ এম
ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড জরিপে নিয়োগে অনিয়মের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ড সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের যথাযথভাবে বিবেচনা না করে ব্যক্তিগত পরিচয়, প্রভাব ও সুপারিশের ভিত্তিতে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

আবেদনকারী মো. রাকিবুল ইসলাম রাকিব নিজেকে জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখার সদস্যসচিব এবং ফ্যামিলি কার্ড জরিপে সুপারভাইজার পদে নিয়োগপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেছেন।

আবেদনে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়ে থাকলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড জরিপের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)