যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ত্র মামলায় দশ বছর, দুইজন খালাস

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৫২ পিএম
অস্ত্র মামলায় দশ বছর, দুইজন খালাস

অস্ত্র মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী আলমাস খানকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হয় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ (পঞ্চম আদালতের) বিচারক শাহীদুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আলমাস যশোর সদরের হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার সিদ্দিক খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১ জুলাই গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের একটি গলিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আলমাস, সাবু ও প্রকাশ নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, সাতটি বোমা, দুইটি চাইনিজ কুড়াল ও দুইটি গাছিদা জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই বিধান কুমার বিশ্বাস আটক তিনজনসহ ১২ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা মামলা করেন। অস্ত্র মামলা তদন্ত শেষে ঘটনা সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শামীম আক্তার।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি শেখ সাবেরুর রহমান সাবু ও প্রকাশ কুমার দের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আলমাস পলাতক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন