মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের (এন-৫৩ জাত) আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এসব উপকরণ দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যাতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে কৃষকদের মধ্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।