যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:০০ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:৩২ পিএম
মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

তিন-চার ঘণ্টার টানা লোডশেডিংয়ের সুযোগে মাগুরা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে ‘মেসার্স শিমুল স্টোর’ নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

দোকানের মালিক আশরাফুল আলম শিমুল জানান, বুধবার দিবাগত মধ্যরাতে বিদ্যুৎ না থাকার সুযোগে চোরেরা দোকানের ওপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের ড্রয়ার ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, চুরির সময় আলামত নষ্ট করার উদ্দেশ্যে চোরেরা দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এ ছাড়া দোকানের একটি মেশিনে তেল ঢেলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রে আগুন ধরিয়ে দোকানের ভেতরেই পুড়িয়ে দেওয়া হয়।

দোকান মালিক বলেন, চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। দোকানের সামনের সড়কে নৈশপ্রহরী থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তারা চুরির বিষয়টি টের পাননি বলে জানান তিনি।

ঘটনার পর চুরি ও অগ্নিসংযোগের বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দোকান মালিক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)