যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাইপো হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৪০ পিএম
ভাইপো হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

যশোরের ঝিকরগাছায় জুয়েল হত্যা মামলায় চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি নুর-ই আলম পান্নু।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান মান্নু ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের আফসার আলী মোড়লের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, মান্নুর সঙ্গে তার ভাই আব্দুল হাকিমের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা হলেও বিরোধের রেশ থেকে যায়। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সকালে পারিবারিক বিষয় নিয়ে মান্নানের সাথে তার ছোট ভাই হাকিম মোড়লের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মান্নানের ছেলে আলমসহ তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। অন্যদিকে, হাকিমের ছেলে ও স্বজনরাও সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। একপর্যায়ে মেহগনি গাছের ডাল দিয়ে মান্নু তার ভাই হাকিমকে আঘাত করেন, যা তার বাম হাতে লাগে। হাকিমের বড় ছেলে জুয়েল মারামারি থামাতে এগিয়ে এলে মান্নু ওই কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মান্নুর ছেলে আলমসহ আরও কয়েকজন তাকে মারপিট করে।

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর আহত জুয়েলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের বাবা হাকিম মোড়ল বাদী হয়ে মান্নু, তার ছেলে আলম হোসেন, ভাইপো জাহাঙ্গীর, হাফিজুর, শফিয়ার রহমান, জামারুল, পারভিনা ও রুমা বেগমসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস ২০২২ সালের ৩১ মে আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)