যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে শ্রেষ্ঠ মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৭:৩৩ পিএম
কেশবপুরে শ্রেষ্ঠ মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান

যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, এনসিপির সম্রাট হোসেন ও পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ঠ মৎস্যজীবীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

চলতি বছর কেশবপুরে প্রায় ৩৭ হাজার মেট্টিক টন মাছ উৎপাদন হয়েছে বলে কৃষি কর্মকর্তা সকলকে অবহিত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)