যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৪৩ পিএম
যশোরে বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় মারধরের অভিযোগ

যশোরে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে নাহিদ ইসতিয়াক শাওন (৩৯) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার কামরুল ইসলাম, মাসুম, কামরুল হোসেন ও লিজা সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল ও লিজা সরকার একসময় নাহিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তাদের কাছে প্রায় ১২ হাজার টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে বলে দাবি নাহিদের।

পাওনা টাকা পরিশোধের জন্য একাধিকবার অনুরোধ করেও সাড়া না পাওয়ায় রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের বর্তমান ভাড়া বাড়িতে যান তিনি।

অভিযোগে বলা হয়, সেখানে কথাবার্তার একপর্যায়ে লিজা সরকার তাকে গালিগালাজ করেন। পরে কামরুল ও মাসুম সেখানে এসে তাকে মারধর করেন।

এতে নাহিদের ডান চোখের ওপর ফোলা ও রক্তজমাট জখম এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নাহিদের দাবি, এর আগেও কামরুল ও লিজা সরকার মোবাইল ফোনে তাকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। এসব কথোপকথনের কল রেকর্ড তার কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)