যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৫৪ পিএম
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও কিশোর মন্ডল এবং পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য রেজাউল করিমকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)