যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৫৪ পিএম
মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘উপকূলে রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।

সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। পরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবউল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষি শিক্ষক মাহবুবুর রহমান, আল-আমীন ও বিশ্বাস রফিকুর রহমানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)