যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৬:২৯ পিএম
মাগুরায় দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরায় দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা চারটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে, মাগুরা পৌর এলাকার আবালপুর স্কুলের সামনে।

মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, সেখানে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনার পর দুইজনকে মুমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫) এবং বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম মিয়া (৪০)।

এরা দুজনই মোটরসাইকেল চালাচ্ছিলেন। এই দুর্ঘটনায় আহতরা হয়েছেন, নিহত রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫)।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলদুটি উদ্ধার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)