যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতিবিষয়ক মহড়া

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:৫৩ পিএম
তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতিবিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং স্বাস্থ্যঝুঁকি কীভাবে মোকাবিলা করতে হবে-তা নাটকের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাপপ্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতিবিষয়ক মহড়ায় প্রধান ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

তিনি বলেন, আমার উপস্থিতিতে যদি পাঁচজন মানুষও উৎসাহিত হয় এবং নাটকের মাধ্যমে সচেতন হয়, তবেই আমার উপস্থিতি সার্থক হবে। অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এই অনুষ্ঠানে এসেছি।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের নাটকটিকে কেবল বিনোদন নয়, একটি শিক্ষণীয় বিষয় হিসেবে নেবে। আশা করি, তরুণ প্রজন্ম গবেষণার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা এবং বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং উত্তরণ কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মহড়ায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম এবং উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান জমাদ্দার, মহিলাবিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা শেষে সুন্দরবন নাট্যগোষ্ঠীর কলাকুশলীরা ‘শেষ ফসলের দিনলিপি’ নাটকটি মঞ্চস্থ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)