যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু-জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৮:৪৫ পিএম
শিশু-জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে স্কুলশিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা জোরদারের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। ফ্রি এ গার্ল নেদারল্যান্ড ও জিম্যান এতে আর্থিক সহায়তা দিয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক এএসএম নজরুল ইসলাম বুলবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর এস এম আহসান উল্লাহ সরকার।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয় শিশুদের নিরাপদ বিকাশ ও সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিদ্যালয়ে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বৈষম্য, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সমন্বিত ভূমিকা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম সাইফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু সহিংসতা, হয়রানি বা নির্যাতনের শিকার হলে তার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এসিডির প্রোজেক্ট কো-অর্ডিনেটর এসএম আহসান উল্লাহ সরকার শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ ও যথাযথভাবে রেফারেল, শিশুদের গোপনীয়তা রক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির করণীয় বিষয়ে আলোচনা করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)