পৌর স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্টাবার্ষিকীতে
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেলে দলের আহবায়ক সাঈদ আলম শিপলু ও সদস্যসচিব ফিরোজ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আরএলপাশা সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে লক্ষ্মীপাশা খেয়াঘাট পর্যন্ত প্রায় আধ কিলোমিটার আবর্জনাযুক্ত সড়ক পরিস্কার করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লেলিন খান, স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম বুলবুল, হাসিব, আলী আকবার, লোহাগড়া পৌর কৃষকদলের আহবায়ক নাজমুল হুদা, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব হাবিবুর রহমান হৃদয়, ছাত্রদলনেতা হৃদয় খান প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযান শেষে নেতাকর্মীরা শহরের আরএলপাশা সরকারি প্রাইমারি স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।