যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৪:২০ পিএম
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মানিকমিয়া টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী রোকেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।

অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বসুন্ধরাপাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। চলন্ত একটি ইঞ্জিনচালিত নছিমনকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে একটি পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ইমন হোসেন ও নছিমনের চালক আসিফ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইমন হোসেন গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আনারুল হকের ছেলে। অপর আহত আসিফ চৌগাছা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

একই দিনে পৃথক দুটি দুর্ঘটনায় একজনের মৃত্যু ও দু’জন আহত হওয়ার ঘটনায় সড়কে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)