যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছয় লাখ টাকার চায়না দুয়ারি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৯:০২ পিএম
ছয় লাখ টাকার চায়না দুয়ারি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে

মাগুরায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় এক দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুর দুইটার দিকে মাগুরা সদরের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল, যার পরিমাণ আনুমানিক দশ হাজার মিটার, জব্দ এবং তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে বুরাইল বিল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের মূল্য প্রায় ছয় লাখ টাকা।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অভিযান চলছে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)