যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস ও কালচারাল উইক উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:১৮ এ এম
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস ও কালচারাল উইক উদ্বোধন

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও হেলদি ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।

অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন পুলেরহাটের ৫০০ শয্যাবিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসম্মত খাবার গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি পড়ালেখা ও পেশাগত চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস। আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, অধ্যাপক সিরাজুল ইসলাম ও অধ্যাপক ডা. মারুফা আখতার। সঞ্চালনা করেন ডা. রুকসানা হাবিব।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান। বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীরা দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে কলেজ গ্রাউন্ডে ইনডোর ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম ও টেবিল টেনিসে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)