যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৮:০৫ পিএম
মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট আ. ন. ম. কাজী সিরাজ উদ্দিন মিহির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক বি এম সুজন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)