যশোর, বাংলাদেশ || শনিবার, ২২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় পর্যটকবাহী নৌকা ডুবি, উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ১০:৩৭ পিএম
কয়রায় পর্যটকবাহী নৌকা ডুবি, উদ্ধার

খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। নৌকায় থাকা মাঝিসহ নয়জনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ।

তবে, ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির এসআই এসএম দিদারুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, কনস্টেবল আবুল কালাম ও কনস্টেবল মো. হৃদয় তালুকদার দিবাকালীন নৌ টহলে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, সিংহেরটেক এলাকায় কয়েকজন পর্যটকসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, তিনজন নৌকা ধরে পানিতে ভাসছেন এবং অপর ছয়জন নদীতে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছেন। পুলিশের সদস্যরা সবাইকে উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্যাহ (২২)। তাদের মধ্যে কয়েকজন সাতক্ষীরার শ্যামনগর এবং কয়েকজন যশোরের বেনাপোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকা থেকে সুন্দরবনের আশপাশ ও আংটিহারা এলাকা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাযোগে রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেরে সিংহেরটেক এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)