যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুড গোডাউনের পাশের বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ১০:২৯ পিএম
ফুড গোডাউনের পাশের বাড়িতে চুরি

যশোর শহরের রেল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম রবি।

রবিউল ইসলাম রবি জানান, ২০ আগস্ট বিকেলে তারা এক আত্মীয়ের বাড়িতে যান। তখন বাড়িতে কেউ ছিল না। রাতে কোনো একসময় থেকে ২১ আগস্ট ভোর চারটার মধ্যে চোরেরা ঘরের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের জিনিসপত্র তছনছ করে দুই থেকে আড়াই ভরি জেনের স্বর্ণালংকার এবং নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়। সকালে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের চাল কাটা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)