যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৩৯ পিএম
ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন নিখোঁজ রয়েছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার ডক্টর আব্দুর রহিমের ছেলে।

নিখোঁজ মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ভারতীয় কোস্টগার্ডের পেজে কখন নতুন তথ্য আসে, তারা কোনো ব্রিফিং দেয় কি না সেদিকেই অপেক্ষায় আছি।’

তিনি জানান, গত বুধবার পরিবারের সঙ্গে মামুনের সর্বশেষ কথা হয়। শনিবার দুপুরের দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জাহাজডুবির খবর পান তারা। তবে এখন পর্যন্ত মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

মামুনের ঘনিষ্ঠ বন্ধু শাহাদাত আল কাবিজু বলেন, ‘সে আমার খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো কোনো নতুন তথ্য পাইনি। বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।’

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ারের বিষয়ে খোঁজ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)