যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরিকল্পিত নগর উন্নয়নে মহেশপুরে পরামর্শ সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৩:৪৮ পিএম
পরিকল্পিত নগর উন্নয়নে মহেশপুরে পরামর্শ সভা

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) মহেশপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আজিজুল হক এবং প্রকল্পের ডাটা বিশেষজ্ঞ ও টিম লিডার আমাউন আন নুরু প্রমুখ।

পরামর্শ সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন বলেন, নগর পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা সার্বিকভাবে বাস্তবায়িত হলে পৌরবাসী উপকৃত হবেন।

তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো পৌরবাসীর উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাব। সভায় পৌরসভার পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)