যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:২১ পিএম
মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার সহায়তার চেক দেওয়া হয়।

চেক গ্রহণকারী চিন্ময় সাহা বলেন, ‘আমি অসহায় ও প্রতিবন্ধী। আমাকে খুঁজে বের করে ডেকে এনে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপকারভোগীরা সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)