যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

, যশোর

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৬:৫২ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৫১ পিএম
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমউদ্দিন সরকার (৪২) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাগানমাঠ গ্ৰামে এই ঘটনা ঘটে। তিনি পুকুরের পাড় দিয়ে বাঁশ নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন।

নাজিম উদ্দিন সরকার ওই গ্রামেরই হাফিজউদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেয়ে বড় বিলের মাঠে পুকুরপাড়ে কাজ করতে যান কৃষক নাজিম উদ্দিন। একটি বাঁশ নিয়ে পুকুরপাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওইসময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের সাথে বাঁশটি স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)