যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় চারশ পরিবারে মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:১৬ পিএম
দেবহাটায় চারশ পরিবারে মাঝে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে চারশ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ৮ম বার্ষিক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য আবদুল জলিল, নুর হোসেন, সমাজসেবক বাবলু বিশ্বাস, আবুল হোসেন বকুল, মহসিন বিশ্বাস, শিক্ষক আজগর আলী প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)