যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনার জন্য বুধবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্যসচিব অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল।

বুধবার দুপুরের পর প্রেসক্লাবে এসে দায়িত্ব বুঝে নেন তারা। এসময় ক্লাবের আহ্বায়ক ফকির শওকত, আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম আইউব উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানকে এসময় ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

দায়িত্ব বুঝে নেওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি কক্ষ বুঝে নেন। সেখানেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এম আইউব এক বিবৃতিতে এই তথ্য দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)