যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে নবাগত ওসির মতবিনিময়

মহেশপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৮ পিএম
মহেশপুরে নবাগত ওসির মতবিনিময়

ঝিনাইদহের মহেশপুর থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা ওসির কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​সভায় মহেশপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে ছড়িয়ে পড়া মোবাইল জুয়া বন্ধ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী, সহ-সম্পাদক হাসান আলী, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিলন, সদস্য মেহেদী হাসান লিমন, জাহিদুল ইসলাম, অসীম মোদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

​সভায় নবাগত অফিসার ইনচার্জ আজাদুর রহমান বলেন, মহেশপুর থানাকে মাদক ও অপরাধমুক্ত একটি শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের আপোশ করবে না।

​তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)