যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রেরে উদ্যোগে গাছের চারা ও শিক্ষা উপকরণ প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রেরে উদ্যোগে গাছের চারা ও শিক্ষা উপকরণ প্রদান

Subornovumi সুবর্ণভূমি ছবি:

সাতক্ষীরায় ৬০ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং গাছের পরিচর্যায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।

প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, ৬০ শিক্ষার্থীকে গাছের চারা, খাতা ও কলম দিতে পেরে আমরা আনন্দিত। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।

চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলে, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।

আরেক শিক্ষার্থী রাফি হাসান বলে, নিজের হাতে গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।

কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)